বান্দরবানে মাহমুদুর রহমানের আগাম জামিন


প্রকাশের সময় :১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ৭:৫৮ : অপরাহ্ণ 938 Views

বান্দরবান অফিসঃ-বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পরিবারকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানহানির মামলায় বান্দরবানে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।আজ রবিবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজুদ্দৌলাহ কুতুবীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।জামিনের আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম।আদালত সূত্রে জানা গেছে,গত বছরের পহেলা ডিসেম্বর ঢাকা প্রেসক্লাবে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান এবং জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে কটূক্তি করে কথা বলেছেন। এতে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুণ্ন হয়েছে এবং বাদীর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুনাম ও সম্মানহানি হয়েছে।রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে যা পূরণের কোন আর্থিক মানদণ্ড নেই। নেত্রীর মানহানি হওয়ায় সংক্ষুব্ধ হয়ে গতবছরের ১৮ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন শহর যুবলীগের সাধারণ সম্পাদক এহসান উদ্দীন চৌধুরী বাদী হয়ে মাহমুদুর রহমানের শাস্তি প্রদানের জন্য ১২৩এ/১২৪এ/৫০১/৫০২/৫০৫ ধারায় মানহানির মামলা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর