শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

দূর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজ রাখছেন পার্বত্যমন্ত্রীঃ মেয়র সামসুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ আগস্ট, ২০২৩ ৬:৫১ : অপরাহ্ণ 821 Views

বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। সংগঠনটি রবিবার দিনব্যাপী বান্দরবানের ইসলামপুর,লাঙ্গি পাড়া,মেম্বারপাড়া,হাফেজঘোনা,বনানী সমিল এলাকার পাঁচ শতাধিক দূর্গত মানুষের মাঝে সহায়তা তুলে দেন।রবিবার (২০ আগস্ট) সকালে এই ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম।

এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী,নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইদুর রহমান রায়হান,সাংবাদিক আবুল বাশার নয়ন,ঠিকাদার শফিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে মেয়র বলেন,দূর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজ রাখছেন পার্বত্যমন্ত্রী।স্মরণকালের ভয়াবহ বন্যা থেকে ঘুরে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবাদ জানান তিনি।এসময় সূদূর নোয়াখালী থেকে সাইবার ওয়ারিয়র্স এর সদস্যরা দূর্গতদের জন্য ত্রাণ নিয়ে আসায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

বিকেলে দ্বিতীয় দফায় সাঙ্গু নদীর তীরবর্তী ইসলামপুর ও লাঙ্গিপাড়া এলাকায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেন সংগঠনটির ১৪ সদস্যের টিম।ভবিষ্যতেও তাদের এই মানবিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারাা।জানা যায় সাংবাদিক আবুল বশর নয়নের আহবানে সাড়া দিয়ে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরন করছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর নেতৃবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর