শিরোনাম: অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর পিসিএনপি’র স্মারকলিপি বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি আয়োজন দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি জানালো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

মিথ্যা অভিযোগ দিয়ে জমি ও বাগান দখলের প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২১ ৫:৫৭ : অপরাহ্ণ 404 Views

মিথ্যা অভিযোগ দিয়ে জমি এবং বাগান দখলের প্রতিবাদ জানিয়ে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে কুহালং ইউনিয়নের চেমীর মুখ এলাকার আব্দুল আলম নামে এক ব্যাবসায়ী।

২০নভেম্বর (শনিবার) সকালে বান্দরবানের একটি হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় আব্দুল আলম অভিযোগ করে সাংবাদিকদের বলেন,আমার সম্মান আর সম্পদ দেখে এলাকার অনেকেই আমার প্রতি হিংসা করে, হিংসার বহি প্রকাশ হিসেবে আমাকে বিভিন্নভাবে হেয় করতে কাজ করছে আমার এলাকার একটি কুচক্রী মহল।

এসময় তিনি আরো বলেন, কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে গত ১৬ নভেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমাকে নিয়ে ভিত্তিহীন বিভিন্ন অভিযোগ দায়ের করে যার আমি তীব্র প্রতিবাদ জানাই। এসময় তিনি আরো বলেন,পারিবারিক,সামাজিক ও জমি সংক্রান্ত শক্রতাবশত আমাকে হেয় করতে একটি মহল চক্রান্ত চালাচ্ছে আমি তার প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার চাই।

সংবাদ সম্মেলনে আব্দুল আলম আরো বলেন,কতিপয় ব্যক্তি আমাকে ও অগ্রণী ব্যংক এর ম্যানেজারের যোগসাজোশে অগ্রণী ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনের অভিযোগ এনেছে ,যা সম্পূর্ণ মিথ্যা। এসময় তিনি সঠিক ঘটনা তদন্ত ও মিথ্যাচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।

সংবাদ সম্মেলন আব্দুল আলম তার পরিবারের সদস্য,বান্দরবান প্রেসক্লাবের সেক্রেটারী মিনারুল হকসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর