থানচিতে নৌকা ডুবির প্রায় ১৬ ঘন্টা পর ১ জনের মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ অক্টোবর, ২০২৩ ৩:৫০ : অপরাহ্ণ 348 Views

বান্দরবানের থানচি সাঙ্গু নদীতে নৌকা ডুবির প্রায় ১৬ ঘন্টা পর এক জনের মরদেহ উদ্ধার করেছে থানচি ফায়ার সার্ভিসের সদস্যরা।এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থানচি উপজেলার তিন্দু ইউপির বড় পাথর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মরদেহের পরিচয় লং রে খুমি (২১) থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে।স্থানীয় সুত্রে জানা যায়,গতকাল বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে।

পরে বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় পৌছালে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন চালিত নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়।পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল।পরে আজ থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে লং রে খুমি (২১) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।এই ঘটনায় আরও ২ জন নিখোঁজ রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেননৌকা ডুবিতে ৩ জন নিখোঁজের ঘটনায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।বাকি দুই জনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর