শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেনঃ মন্ত্রী বীর বাহাদুর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২২ ৮:১৩ : অপরাহ্ণ 438 Views

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চায়।তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন।প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পার্বত্য জেলাগুলোতে মসজিদ,মাদ্রাসা,বৌদ্ধ বিহার,মন্দির,গীর্জাসহ অসংখ্য উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।এছাড়া চলাচলের পথকে সহজ ও সুগম করতে বন্ধুর এলাকাগুলোতে পাকা রাস্তা,ব্রিজ,কালভার্ট ইত্যাদি নির্মাণ করে দিচ্ছেন।এজন্য তিনি পার্বত্য তিন জেলার উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্ধ রেখেছেন।উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপোষহীন।

শুক্রবার (৯ ডিসেম্বর) বান্দরবান জেলার আলীকদম থানার মারাইংতং ধম্মা জেদী ধর্ম বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গণতান্ত্রিক সরকার।মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে।এ সরকার ২০৪১সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না।মন্ত্রী বলেন,আওয়ামীলীগ সরকার আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

ভরির মুখ মংপাইখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উ: উইচারা মহাথের এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: ঞানিকা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু,উপজেলা নির্বাহী অফিসার জাবের মো.সোয়াইব,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর