লামায় যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ ২ যুবক আটক


প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৪৭ : পূর্বাহ্ণ 1110 Views

লামা প্রতিনিধিঃ-বান্দরবানের লামায় ৫৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুুরে উপজেলার ইয়াংছা চেক পোস্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।আটককৃতরা হল,পার্শ্ববর্তী আলীকদম উপজেলার নুরুজ্জামান পাড়ার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নিলয় পারভেজ (৩০)।জানা যায়,চকরিয়া থেকে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসযোগে ইয়াবার চালান নিয়ে আলীকদম উপজেলায় যাচ্ছিল দুইজন।এমন সংবাদের ভিত্তিতে সড়কের ইয়াংছা পুলিশ চেক পোস্টে কর্মরত পুলিশ সদস্যরা ওই বাসে তল্লাশী চালায়।এ সময় ৫৫০ পিস ইয়াবাসহ আলীকদম উপজেলার নুরুজ্জামান পাড়ার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে মঞ্জুরুল আলম (৩৫) ও ফরিদ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা নিলয় পারভেজকে (৩০) আটক করা হয়।লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর