লামায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ জুলাই, ২০২২ ২:০৭ : অপরাহ্ণ 439 Views

বান্দরবানের লামায় ভাড়ায় চালিত এক মোটরসাইকেলের চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টায় উপজেলার গজালিয়া- আজিজ নগর সড়কের আজিজ নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগানে রাত ১টায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী।

নিহতের নাম শফিউল কাদের (২৩)। তিনি লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারি ঝিরি এলাকার মো.ইউনুছ এর ছেলে।

সরই মোটরসাইকেল সমিতির সাধারণ সম্পাদক মো. জাবেদ বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে আজিজনগর যাবে বলে শফিউল কাদেরকে দুই ব্যক্তি ভাড়ায় নিয়ে যায়। রাত ১টায় আমরা খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগান এলাকায় যাই। ওখানে গিয়ে শফিউল কাদেরের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি।দুর্বৃত্তরা চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই করতে চেষ্টা করলেও গাড়িটি নিতে পারেনি।বিষয়টি লামা থানা ও নিহতের পরিবারকে অবহিত করেছি।সে আমাদের সরই ভাড়ায়চালিত মোটরসাইকেল সমিতির ৫৩ নম্বর সদস্য।’

লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ জানান,লাশের প্রাথমিক সুরতহাল শেষে আজ সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান,মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।খুনিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর