লামায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে মামলা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ মে, ২০২১ ১২:২৮ : পূর্বাহ্ণ 595 Views

বান্দরবানের লামায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিং প্রু মার্মা ও সদস্য আব্দুল মান্নান। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (৬ মে) বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই গৃহবধূ।আদালত মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. সাইফুর রহমান সিদ্দিক মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. মাইনুল ইসলাম।তিনি বলেন,বিজ্ঞ বিচারক মামলাটি সিআইডির ইন্সপেক্টরকে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর স্থানীয় একটি মামলায় গ্রেপ্তার হন ভুক্তভোগীর স্বামী গ্রাম পুলিশের ওই সদস্য। পরে মামলার তদবির নিয়ে ১৫ অক্টোবর রুপসীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাচিং প্রু মার্মার বড় নুনারবিলের বাসায় যান ওই গৃহবধূ। সেখানেই তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন চেয়ারম্যান সাচিং প্রু। পরে ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে ওই গৃহবধূকে হুমকি দেন তিনি। এছাড়া ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্দুল মান্নান ভুক্তভোগী গৃহবধূকে নানাভাবে প্রলোভন দেখান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাচিং প্রু মার্মা বলেন,এটি ষড়যন্ত্রমূলক মামলা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর