এডভোকেসি সভার ব্যানারে শেখ হাসিনার ছবি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ মার্চ, ২০২৫ ৩:৪৪ : পূর্বাহ্ণ 452 Views

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভার ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়ায় নিন্দার ঝড় উঠেছে।সোমবার (১০ মার্চ) সকালে লামা হাসপাতালের ইউলিয়াম লুসাই মেমোরিয়াল হলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের এডভোকেসি সভার আয়োজন করা হয়।

পরে স্থানীয় ছাত্র জনতার তোপের মুখে কর্তৃপক্ষ ব্যানার নামাতে বাধ্য হয়।বিষয়টি লামা উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দ্রুত কার দায়িত্ব অবহেলায় এমনটি হয়েছে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর এডভোকেসি সভার আয়োজন করা হয়।কর্তৃপক্ষ এসময় গত বছরের ব্যানার দিয়ে দায়সারাভাবে সভাটি করার প্রস্তুতি নেয়।সেই ব্যানারে শেখ হাসিনার ছবি ছিল।বিষয়টি জানাজানি হলে নিন্দার ঝড় উঠে সর্বত্র।জাতীয় পুষ্টি সেবা,স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে লামা উপজেলা স্বাস্থ্য বিভাগ সভাটির আয়োজন করে।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার পরবর্তীতে ব্যানার ছাড়াই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পূর্ব নির্ধারিত সভাটি সম্পন্ন করেন এবং বিষয়টি তদন্ত করা হবে বলে জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর