রোয়াংছড়ির গহীন জঙ্গল থেকে মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৩ ৯:০৪ : অপরাহ্ণ 620 Views

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার গহীন জঙ্গল থেকে মংলুমাং (৫১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাছা ইউনিয়নের সামাতং ঝিড়ির দুর্গম এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।নিহত মংলুমাং মারমা (৫১) বান্দরবান পৌরভার ৩ নম্বর ওয়ার্ড কালাঘাটা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর উসাচিং মারমার বড় ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,মংলুমাং বান্দরবান সদর এলাকার উজানী পাড়ার বাসিন্দা হলেও স্ত্রীর চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে লামা উপজেলায় বসবাস করে আসছিলেন।কিছুদিন আগে বাড়িতে আসলে বুধবার (১১ জানুয়ারি) জমি বিক্রির জন্য কয়েকজন ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে জমি দেখাতে যান পাহাড়ে।এর পর হতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

শনিবার (১৪ জানুয়ারি) কালাঘাটা গোধার পাড় এলাকার কয়েকজন পাহাড়ি নারী বাজারে বিক্রির জন্য জঙ্গলি পাতা সংগ্রহ করতে গেলে মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাতপ্রাপ্ত বাঁশ ও বিভিন্ন পাতা ঢাকা অবস্থায় একটি মরদেহ দেখতে পায়।ফিরে এসে স্থানীয় জনপ্রতিনিধি অজিত কান্তি দাশকে জানালে স্থানীয় ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত কান্তি দাশ জানান,নিহতের স্বজনরা পরিহিত শাট দেখে মংলুমাং মারমার মরদেহ বলে নিশ্চিত নিশ্চিত করেছেন।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধারের করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত পরে জানা যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর