রোয়াংছড়িতে বিনামূল্যে ৫৪ টি সোলার প্যানেল বিতরণ


প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০১৭ ৬:২০ : পূর্বাহ্ণ 857 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আলেক্ষ্যং ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) ও রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ২য় পর্যায় নির্বাচনী এলাকার ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে আলেক্ষ্যং ইউনিয়নে বিভিন্ন শিক্ষা,ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং দুঃস্থ পরিবারদের মধ্যে বিনামূল্যে ৫৪ টি সোলার প্যানেল আলেক্ষ্যং ইউপি অস্থায়ী কার্যালয়ের বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বিশ্ব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাউসাং মারমা,পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর প্রতিনিধি নেইতন বুইতিং বম প্রমুখ। এছাড়া ইউনিয়ন পরিষদের স্বস্ব ওয়ার্ডের মেম্বার,কারবারী,ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণসহ সোলার প্যানেল গ্রাহকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর