রোয়াংছড়িতে এক চোলাই মদ ব্যবসায়ী আটক


রোয়াংছড়ি প্রতিনিধি প্রকাশের সময় :৩১ জানুয়ারি, ২০১৯ ২:৩২ : অপরাহ্ণ 1098 Views

বান্দরবানের রোয়াংছড়ি বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ সহ পলাশ তঞ্চঙ্গ্যা (৪৮) নামে একজনকে আটক করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে রোয়াংছড়ি পাড়া এলাকায় অভিযান চালায়।
এতে রোয়াংছড়ি বাজার পাড়া বাসিন্দা মৃত বন মোহন তঞ্চঙ্গ্যার ছেলে পলাশ তঞ্চঙ্গ্যা বাড়িতে বাংলা বা চোলাই মদসহ মদের তৈরি সরঞ্জামদি দেখতে পেয়ে আটক করেছে পুলিশ।
রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, রাতে ৮টার দিকে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে চোলাই মদ সরঞ্জামদি সহ পলাশ তঞ্চঙ্গ্যাকে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর