রোয়াংছড়িতে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ ডিসেম্বর, ২০২৩ ৮:০৩ : অপরাহ্ণ 332 Views

বান্দরবানের রোয়াংছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজন কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ব্যংছড়ি পাড়ায় বারো বছরের এক পাহাড়ি কিশোরীকে বাড়ির পাশ্ববর্তী ব্যক্তি ধর্ষণ করে।

ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ তিন মাস ধরে বিভিন্ন সময়ে কিশোরীকে ধর্ষণ করে আসছিল মুদি দোকানী চসই প্রু মারমা (৪৫)।বুধবার ধর্ষণের সময় স্থানীয়রা টের পেয়ে ধর্ষককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।অভিযুক্ত চসই মার্মা ব্যাংছড়ি পাড়ায় একটি মুদি দোকানের ব্যবসা করেন।এ ঘটনায় বাদী হয়ে রোয়াংছড়ি থানায় ধর্ষণ মামলা করেছে ধর্ষিতার বড়ভাই নুমংসিং মারমা।

মামলার বাদী নুমংসিং মারমা অভিযোগ করে বলেন,আমার কিশোরী বোন ব্যংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।আমার বাবা মারা গেছে এবং মা মানসিকভাবে সম্পূর্ণরূপে ভারসাম্যহীন।এই সুযোগ নিয়ে পাশ্ববর্তী চসই প্রু মারমা আমার বোনকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে। ধর্ষণকারীর শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কালাম জানান,ভিকটিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি জেনেছি।তবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।ভিকটিমের বড় ভাইয়ের বাদি হয়ে দায়ের করা মামলা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর