বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে রোয়াংছড়িতে আলোচনা সভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৫ ১১:৫৬ : অপরাহ্ণ 508 Views

বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) হেডম্যান-কারবারী একসাথে চলি,প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি স্লোগানকে সামনে রেখে বোমাং সার্কেলের হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন,দীর্ঘ বছর ধরে পার্বত্য এলাকার ১৯০০ রেগুলেশন অনুযায়ী প্রথা নিয়ে প্রচলন আছে।সে প্রথা অনুযায়ী এখানকার মানুষও অভ্যস্থ রয়েছে।সেই কারণে কিছু কিছু দেশে প্রচলিত আইনকে শ্রদ্ধা রেখে কাজ করতে হবে।বিশেষ করে পাহাড়িতে বিবাহ ক্ষেত্রে রেজিস্ট্রেশন না করায় প্রায় সময় সমস্যা সম্মুখীন হয়।তাই বর্তমানে এসব বিবাহ রেজিস্ট্রেশন করা দরকার বলে মনে করেন।

বক্তারা বলেন,প্রথার পাশাপাশি সরকারের নির্দেশ ও আদেশ পালন করে সহযোগিতামূলক কাজ করতে হবে।এ সময় মতবিনিময় সভা বিভিন্ন মৌজা হেডম্যান ও অর্ধশতাধিক গ্রামে কারবারিগণ অংশ নেন।সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৭৬ নম্বর তরুগু মৌজা হেডম্যান মংনু মারমা সঞ্চালনায় ৩৪৯ নম্বর ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আবদুল্লাহ আল আমিন,রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো.মনজুর হোসেন,হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদে সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা,৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর