আঃলীগ নেতাকে গুলি করে হত্যার নিন্দা জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২১ ১২:৫০ : পূর্বাহ্ণ 490 Views

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উথোয়াইনু মারমাকে গুলি করে হত্যা ও এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (২৪ নভেম্বর) পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্যমন্ত্রী বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে সম্প্রীতির জেলা বান্দরবানে। বিরাজমান এই শান্তিপূর্ণ পরিস্থিতিতে হত্যকাণ্ডের ঘটনা খুবই নিন্দনীয়।’

সন্ত্রাসী হামলার পেছনে যে বা যারা জড়িত তার সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি তিনি শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর