বন্যায় ক্ষতিগ্রস্ত ৪শ পরিবার পেলো পুলিশের মানবিক সহায়তা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২৩ ১২:১০ : পূর্বাহ্ণ 608 Views

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বান্দরবান জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন রুমা থানায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে মানবিক সহায়তা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রুমা বাজার এলাকায় জেলা পুলিশ সুপার (এসপি) সৈকত শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত উক্ত মানবিক সহায়তা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন এসপি সৈকত শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী (প্রশাসন ও অর্থ),রুমা উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রমুখ।

মানবিক সহায়তার মধ্যে প্রত্যেক পরিবারকে ১৫ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি চিনি,১ কেজি চিড়া,১ কেজি লবণ,২ কেজি আলুসহ মোমবাতি ও দিয়াশলাই।যেকোনো দুর্যোগে বাংলাদেশ পুলিশ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর