মৃত্যুর কাছে হার মানা মাইলস্টোনের শিক্ষার্থী উক্যচিং এর মরদেহ পৌঁছেছে বাড়িতেঃ শেষকৃত্য বুধবার

অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ জুলাই, ২০২৫ ১০:১৪ : অপরাহ্ণ 1040 Views

মৃত্যুর কাছে হার মানলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র,রাঙামাটির রাজস্থলীর সন্তান উক্যচিং মারমা।ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়।তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়াম শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

উক্যচিং মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়া এলাকার বাসিন্দা। তার বাবা উসাইমং মারমা বাঙ্গালহালিয়া উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক।আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিহত উক্যচিং মারমার মরদেহ নিজ বাড়িতে পৌঁছায়।পরিবারের সদস্যরা জানিয়েছেন।বৃহস্পতিবার বিকেল ৩টায় ধর্মীয় রীতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

নিহতের পিতা উসাইমং মারমা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার সন্তানকে আমরা শহরে পাঠিয়েছিলাম বড় স্বপ্ন নিয়ে, অথচ লাশ হয়ে ফিরল। আমি চাই না, আর কোনো মা-বাবা এভাবে সন্তান হারাক।” তিনি বিমান প্রশিক্ষণের ক্ষেত্রে জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ কার্যক্রম পরিচালনা না করার দাবি জানান।

প্রসঙ্গত,সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়।এতে বহু হতাহতের ঘটনা ঘটে।দুর্ঘটনার সময় উক্যচিং মারমা স্কুল ভবনের ভেতরেই অবস্থান করছিল। এতে সে মারাত্মকভাবে দগ্ধ হয় এবং তার শরীরের প্রায় শতভাগ পুড়ে যায়।
তার অকাল মৃত্যুতে রাজস্থলীসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনায় উক্যচিং মারমাসহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের প্রয়াত সকল শিক্ষক,শিক্ষার্থী এবং অভিবাবক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনলাইন দৈনিক সিএইচটি টাইমস ডটকম এর ফাউন্ডার ও প্রকাশক লুৎফুর রহমান (উজ্জ্বল)

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা

আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর