যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৫ ১০:০২ : অপরাহ্ণ 556 Views

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার (২৬ মার্চ) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিশৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়।শুরুতেই জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি,পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন।এরপর সকাল সাড়ে ৮টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক, মো.আবু তালেব,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান,রেভিনিউ ডেপুটি কালেক্টর নবাব আলীসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসময় পুলিশ,আনসার ও ভিডিপি দল,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের অংশগ্রহণে মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন হয় এবং শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবু তালেবসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।পাশাপাশি নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভাসহ নানা কর্মসূচি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর