মারমা লোকনাট্য ‘ক:কানু’ পাংখুং মঞ্চায়ন অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২৩ ২:৫০ : অপরাহ্ণ 407 Views

বান্দরবানে ক্ষুদ্র সাংস্কৃতিক ইনষ্টিটিউট (কেএসআই) এর উদ্যোগে মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক উৎসব ও মারমা লোকনাট্য ‘ক:কানু’ পাংখুং মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমীডলু পাড়া এলাকায় এ লোকসাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় চেমীডলু পাড়ার হেডম্যান পুলু প্রু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে বান্দরবান ক্ষুদ্র সাংস্কৃতিক ইনষ্টিটিউট বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো,কেএসআই এর পরিচালক মংনুচিং,বান্দরবান প্রেসক্লাব এর সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মার্মাসহ মারমা শিল্পীগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে সেখানে স্থানীয় মারমা শিল্পীদের পরিবেশনায় ঐহিত্যবাহী বাঁশ নৃত্য,পিঠামেলা,লোকনৃত্য,প্রি বাদন লোকসংগীত কাপ্যা,মারমা লোকনাট্য অনুষ্ঠিত হয়।মূলত পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐহিত্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট কাজ করে যাচ্ছে।তারই অংশ হিসেবে আজকের এই মারমা সম্প্রদায়ের লোকসাংস্কৃতিক ও লোকনাট্য অনুষ্ঠান।ভবিষ্যতে পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে কাজ করে যাবে জানান কেএসআই এর পরিচালক মংনুচিং।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর