বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১২ জুন, ২০২২ ৩:৩২ : অপরাহ্ণ 325 Views

বান্দরবানের একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষ (ভান্তে)”র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১২ জুন) সকালে জেলার কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়া থেকে এই লাশ উদ্ধার করা হয়।তবে ঘটনার নেপথ্যের কোনও কারণ এখনো জানা যায়নি।পুলিশ এলাকায় সরেজমিন তদন্ত শুরু করেছে।

নিহতের নাম অধ্যক্ষ নন্দ বংশ মহাথের (৭৩)।তাঁর গ্রামের বাড়ী জেলার রোয়াংছড়ি উপজেলায়।ঘটনাস্থল কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, সকালে বৌদ্ধ বিহারের সামনে গলায় দড়ি দিয়ে ফাঁসরত অবস্থায় নন্দ বংশ মহাথের (৭৩) এর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি তাকে জানালে তিনি পুলিশকে খবর দেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম,পিপিএম বলেন,খবর পেয়ে পুলিশ এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত করে পরে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর