শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে শহরের রাজার মাঠে গরীব দুস্থদের বিনা মূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০১৭ ১১:০৯ : অপরাহ্ণ 926 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-নানা আয়োজনের মধ্য দিয়ে শান্তি চুক্তির ২০ বছর উদযাপিত হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।শনিবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে শহরের রাজার মাঠে গরীব দুস্থদের বিনা মূল্যে চিসিৎসা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এতে রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো.ইকবাল হোসেন,পুলিশ সুপার সজ্ঞিত কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক মফিদুর রহমান,সিভিল সার্জন ডা.অংশৈ প্রু চৌধুরী,পৌর মেয়র মো.ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ,জেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ সেনাবাহিনী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সেনা রিজিয়নের উদ্যোগে বান্দরবানের প্রায় চার হাজার গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠান থেকে।অনুষ্ঠানে ৬৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন পিএসসি বলেন,শান্তি চুক্তির ফলে পার্বত্য এলাকায় শান্তি বিরাজ করছে।শান্তি চুক্তির পর্যাপ্ত সুফল পাচ্ছে জনগণ।এলাকায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে এই শান্তি চুক্তির ফলে।আজ পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ,শিক্ষা,চিকিৎসা সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে।আগামীকাল রোববার সেনারিজিয়নের উদ্যোগে জেলা স্টেডিয়ামে বিকাল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ছয়টায় রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে দুইদিনব্যাপী এই কর্মসুচীর সমাপ্তি ঘটবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর