বান্দরবান সেনা জোনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১ মার্চ, ২০২০ ৯:৫৪ : অপরাহ্ণ 731 Views

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে বান্দরবানের রাজার মাঠে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে ও বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সহযোগীতায় এই শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জোন কমান্ডার লে:কর্ণেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি) এই শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন। এসময় বান্দরবান রিজিয়নের জি টু (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন (পিএসসি),২৬ বীরের লেফটেন্যান্ট শিহান মুনির,লেফটেন্যান্ট সাজ্জাদুর রহমানসহ বান্দরবানের সেনা জোনের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা, বান্দরবান ফ্রেন্ডস ক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জোন কমান্ডার লে:কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি) বলেন,পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।বান্দরবান সেনা রিজিয়ন সব সময়ই অসহায় ও দুস্থদের পাশে রয়েছে,ভবিষ্যতে ও যেকোন সামাজিক ও নৈতিক উন্নয়নে সেনাবাহিনীর এই সহায়তা অব্যহত থাকবে। এসময় তিনি আরো বলেন, যকোন অসামাজিক কর্মকান্ডকে (মাদক,চাঁদাবাজি,অস্ত্র, সন্ত্রাস) প্রতিহত করতে আমরা সর্বদা সচেষ্ট আছি।

অনুষ্ঠানে বান্দরবান জেলা শহরের বিভিন্ন অসহায় ও দুস্থ ২শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে এই শিক্ষা সামগ্রী ও শীত বস্ত্র গ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর