বান্দরবানে ৬৪ মেধাবী শিক্ষার্থী “পৌর প্রতিভা” উপাধিতে ভূষিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৫ ৩:৫২ : অপরাহ্ণ 365 Views

বান্দরবান পৌরসভা এর উদ্যোগে পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা-২৫ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পৌর প্রতিভা উপাধি ভূষিত কৃতি শিক্ষার্থীদের হাতে স্বারক,সার্টিফিকেট ও নগদ অর্থ উপহার হিসেবে তুলে দেন।বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম, মনজুরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।প্রধান অতিথির বক্তব্যকালে এসময় জেলা প্রশাসক বলেন,বান্দরবান পৌরসভা কতৃক কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের “পৌর প্রতিভা” উপাধি তে ভূষিত করার অনন্য উদ্যোগটি আসলেই সর্বমহলে প্রশংসিত হয়েছে।এটি আমাদের সকলের জন্য একটি উদাহরন এবং মাইলফলক হয়ে থাকবে।শিক্ষার্থীদের মননে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এমন ব্যাতিক্রমী আয়োজন নিঃস্বন্দেহে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জিনিয়া চাকমা, বান্দরবান পৌরসভা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এদিন ৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে পৌর প্রতিভা উপাধিতে ভূষিত করা হয় এবং সংবর্ধনা প্রদান করে বান্দরবান পৌরসভা।এসময় বক্তারা বলেন,এই সংবর্ধনা একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়,এটি পুরো পরিবার,নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যেও একটি গর্বের বিষয়।যারা পৌর প্রতিভা উপাধিতে ভূষিত হলো তাদের ভবিষ্যৎ জীবন গঠনে এই উপাধি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।এদিকে,বান্দরবান পৌরসভা কতৃক এমন অনন্য উদ্যোগ কে স্বাগত জানিয়েছে স্থানীয় অভিবাবক মহল।পড়াশোনায় নিজেদের মানোন্নয়ন নিশ্চিতের পাশাপাশি পৌর প্রতিভা উপাধিতে ভূষিত শিক্ষার্থীরাও উচ্ছ্বাস প্রকাশ করে।উল্লেখ্য,বান্দরবান এর অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম, মনজুরুল হক হক পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহনের পর একের পর এক জনবান্ধব সিদ্ধান্ত গ্রহন এবং ঐকান্তিক প্রচেষ্টায় পৌরবাসীর উন্নত সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।তবে পৌর প্রশাসক হিসেবে শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন একটি নতুন মাইলফলক।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর