বান্দরবানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২ জুন, ২০২৪ ১:২৮ : পূর্বাহ্ণ 406 Views

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে বান্দরবানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ মে) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম এর সভাপতিত্বে এসময় সভায় সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো.ছালাহ্ উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক চাইথোয়াইলা চৌধুরী,পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দিপক কুমার সাহা,সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,বাংলাদেশ থেকে তামাক নির্মূল করতে হলে তামাকের উৎপাদন ও ব্যবহার দুটোই কমিয়ে আনতে হবে,সেই সাথে প্রয়োজনীয় সংশোধনী আনয়নসহ বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ বাস্তবায়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে।এসময় বক্তারা আরো বলেন,তামাক চাষ বন্ধ করে সেই জমিতেই অধিক পরিমানে বিভিন্ন ফসল উৎপাদন করতে হবে আর তাহলে সবুজে সুফলে ভরে ওঠবে বাংলাদেশ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর