শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবানে বিশ্ব খাদ্য দিবস পালিত


প্রকাশের সময় :১৭ অক্টোবর, ২০১৭ ১:৫৯ : পূর্বাহ্ণ 756 Views

মোহাম্মদ আলী বান্দরবান জেলা প্রতিনিধি:-“অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও খাদ্য নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এবং স্থানীয় এনজিও হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও কারিতাস এর সহযোগিতায় গতকাল সোমবার সকালে আলোচনা সভার মধ্যে দিয়ে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস-২০১৭ পালিত হয়।বান্দরবান কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোঃমাকসুদ চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় এনজিও হেলেন কেলার ইন্টারন্যাশনাল স্যাপলিং প্রকল্পের নিউট্রিশিয়ান সেন্টিক প্রোগ্রাম অফিসার মোঃরেজাউল করিম,কারিতাস প্রোগ্রাম অফিসার রূপনা দাশ,সিনিয়র সাংবাদিক মনিরুল ইসলাম মনু,তুলা গবেষক ও বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক র্কমকর্তা মংসানু মারমা।আলোচনা সভায় সঞ্চলনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ধান কর্মকর্তা চসিং মারমা।এছাড়াও আলোচনা সভায় বান্দরবানের জেলা ও উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের অফিসার ও অফিস স্টাপগণ উপস্থিত ছিলেন।অতিথিরা বলেন,আজ বিশ্ব খাদ্য দিবস সারা বিশ্বের সাথে মিল রেখে আমরাও দিবসটি উৎস উদ্ধীপনার মধ্যে দিয়ে পালন করছি।বান্দরবান একটি কৃষি বান্ধব জেলা,এই জেলার বিভিন্ন শাক-সবজি,ফলমূল উৎপন্ন হয়,এই জেলা কমলা, কলা,আনারস,পেঁেপ,আম,ভূট্টা সহ নানান জাতের কৃষি জাত পন্য উৎপন্ন হয়।উৎপাদিত কৃষি পন্য ও ফলমূল জেলার খাদ্যের চাহিদা পূরণ করে দেশে এবং দেশের বাইরেও রপ্তানী হচ্ছে,আগমীতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি পন্য ও ফলমূল আরো বেশী করে উৎপাদন করা হলে তার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। আসুন আমরা সকলকে মিলে মিশে বান্দরবান পার্বত্য জেলা কে একটি আধুনিক মানের কৃষি জাত পন্য ও বিভিন্ন জাতের ফলমূল উৎপাদের কেন্দ্র হিসেবে গড়ে তুলি।পরে সভাপতি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর