বান্দরবানে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২১ মার্চ, ২০২১ ৪:৪৬ : অপরাহ্ণ 420 Views

‘মাস্ক পরার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের মধ্যে আবারও মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।রোববার (২১ মার্চ) সকালে বান্দরবান পুলিশের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বলেন,হঠাৎ করে বহিঃবিশ্ব এবং বাংলাদেশে আবার করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে,করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুস ফরাজী,অশোক কুমার পাল,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদুল ইসলাম চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর