বান্দরবানে ঘোষনা হলো গণসংহতি আন্দোলনের জেলা কমিটি


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪০ : অপরাহ্ণ 812 Views

গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা শাখার ২য় কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের উজানী পাড়া,ত্রিপুরা কল্যাণ সংসদ হল কক্ষে ২য় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।পরিবর্তন সম্ভব,পরবর্তন চাই,নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচনের দাবিতে বান্দরবান জেলা শাখার গণসংহতি আন্দোলের ২য় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।উক্ত কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলনের সদস্য হাসান মারুফ রুমী।বান্দরবানে গণসংহতি আন্দোলন এর ২য় কাউন্সিল অধিবেশন এ মো.নাজিম উদ্দীনকে (মিজান) সমন্বয়কারী ও রিপন চক্রবর্তীকে নির্বাহী সমন্বয়কারী করে রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলনের সদস্য হাসান মারুফ রুমী ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা শাখার গণসংহতি আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে।এ সময় অ্যাডভোকেট উথোয়াই ওয়াং মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন এর সদস্য হাসান মারুফ রুমী,উক্ত অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলনের সদস্য মনির উদ্দিন পাপ্পু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপন চক্রবর্তী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর