প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনা জোনের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২৫ ২:২৬ : অপরাহ্ণ 223 Views

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে গরীব ও দুস্থ পরিবার,বৌদ্ধবিহার ও বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি।এসময় জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জোন উপ অধিনায়ক বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। প্রবারণা পূর্ণিমা উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব,যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক।এই উদ্যোগ তারই একটি অংশ এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” এবার ২৭ জন ব্যক্তি, ০৮ টি বৌদ্ধ বিহার এবং ১০ টি সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে আগত উপকারভূগী জনসাধারনের মাঝে অনুদান হস্তান্তর করা হয় এবং সবাই উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর