শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৪ জুলাই, ২০২১ ৫:৪২ : অপরাহ্ণ 506 Views
করোনায় লকডাউনে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (৪ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেশিয়াম হলে স্বাস্থ্যবিধি মেনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় বান্দরবানে কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৪ শত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল,১ লিটার তেল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি লবণ,১ কেজি পিয়াঁজ প্রদান করা হয়।ত্রাণ সামগ্রী বিতরণকালে  জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার,সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর