নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৫ ৩:২৭ : অপরাহ্ণ 225 Views

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস।বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আয়োজন করা এক হাত ধোয়া প্রদর্শনী।এসময় হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে,বান্দরবান পৌর পানি সরববারহ এর তত্বাবধায়ক মো.জুলহাস মিয়া,সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম হাসান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন,হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।প্রতিদিন সঠিক সময়ে এবং নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবানু ধংস হয়ে যায়।আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।এসময় বক্তারা আরো বলেন,হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং শরীরকে সুস্থ রাখতে হবে।প্রসঙ্গত,বিশ্ব হাত ধোয়া দিবসটি একটি প্রচারণামূলক উদ্যোগ।এর মাধ্যমে প্রতিটি দেশে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতনতা ছড়ানো হয়।বাংলাদেশের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।বিশেষজ্ঞরা বলছেন,শুধু সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসই ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সংক্রামক রোগ থেকে মুক্তি দেয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পাঁচ গুরুত্বপূর্ণ সময় হাত ধোয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর