দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় কেএনএফ আতঙ্কে এলাকা ছাড়া ১৫ পরিবার ফিরলো বাড়িতে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:০৩ : অপরাহ্ণ 544 Views

দীর্ঘ ২৩ মাস পর সেনাবাহিনীর সহায়তায় বান্দরবান জেলার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে।শনিবার (১৫ই ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।এসময় বিজ্ঞপ্তিতে জানানো হয় সেনাবাহিনীর সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে।

ইতিপূর্বে বান্দরবান জেলার রুমা,থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার কারনে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।

কুকি চীন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি,অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে।

ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর উদ্যোগে মধ্যাহ্ন ভোজের আয়োজন করাসহ প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করা হয়।পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।এছাড়া,এলাকার শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর অত্যাচারে গ্রামছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর