শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

থানচি আজ আর পিঁছিয়ে নেইঃ বীর বাহাদুর উশৈসিং এমপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ মার্চ, ২০২০ ১১:২১ : অপরাহ্ণ 749 Views

বান্দরবানের দুর্গম পার্বত্য জেলা থানচি আজ আর পিঁছিয়ে নেই,যোগাযোগ শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সর্বক্ষেত্রে আজ উন্নয়ন অব্যাহত রয়েছে এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার (৬ মার্চ) সকালে বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়ায় মুসলিম পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মসজিদের উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, একসময় পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলায় যেতে আসতে তিন থেকে চারদিন সময় লাগতো আর বর্তমান আওয়ামীলীগ সরকারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে আজ চার ঘন্টায় থানচি যাওয়া আসা করা যায়। যে থানচিতে একদিন উন্নয়ন না হওয়ায় মানুষ কষ্ট পেত আর আজ সে থানচি উপজেলার জনসাধারণ বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন সেবা ভোগ করছে ।

থানচি উপজেলার বলীপাড়া মুসলিম পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মসজিদের উদ্বোধন শেষে পার্বত্যমন্ত্রী এক দিনের সফরে থানচি উপজেলায় গমন করে এবং সেখানে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৫২ লক্ষ টাকা ব্যয়ে থানচি উপজেলা কলেজ হোস্টেলের ভবণ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,অতিরিক্ত জেলা প্রশাসক মো:শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ,মা¯্রা খেয়াং, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আরিফুর রহমান মৃদুল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী তুষিত চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর