জীবনমান উন্নয়নে জনসাধারনের পাশে থাকবে জেলা প্রশাসনঃ ডিসি শামীম আরা রিনি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ জুন, ২০২৫ ৮:৩৬ : অপরাহ্ণ 917 Views

বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক শামীম আরা রিনি বিভিন্ন গরীব-অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের মধ্যে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,বান্দরবানে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে বিভিন্নভাবে গরীব ও অসহায়দের আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।বিভিন্নস্থান থেকে প্রাপ্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের একটি টিম যাচাই-বাচাই করে অতি দরিদ্র এবং যাদের এই অনুদান বিশেষভাবে প্রয়োজন তাদের একটি তালিকা তৈরি করে এবং তাদের সহায়তা করে।এসময় জেলা প্রশাসক শামীম আরা রিনি আরো বলেন, বান্দরবানের সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে পাশে থাকবে বান্দরবান জেলা প্রশাসন।শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্নক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের জনসাধারন এর জীবনমান উন্নয়নে অতীতের ন্যায় আগামীতেও জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে এবং মানবিক কারনে জনসাধারনের জন্য এমন সহায়তা অব্যাহত থাকবে।অনুষ্টানে ৯২ জনকে বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের বিশেষ অনুদান থেকে সর্বমোট ৪লক্ষ ৯২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আসিফ রায়হান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. হাসান শাহরিয়ার,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ নির্বাহী নাজিফা রহমান খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর