জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩ ডিসেম্বর, ২০২৫ ৮:২৪ : অপরাহ্ণ 202 Views

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বুধবার (৩ ডিসেম্বর) ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস” উদযাপন করা হয়।দিবস উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়,বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‍্যালি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় পৌর প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সুপন চাকমা ইসলামী ফাউন্ডেশন এর উপপরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি, অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা এসময় উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি, অধিকার প্রতিষ্ঠা এবং দক্ষতা উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রতিবন্ধী ব্যক্তিরাও সমানভাবে সক্ষম এমন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। বলেও মন্তব্যে করেন তিনি।বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাতা,শিক্ষা সহায়তা,প্রশিক্ষণ কর্মসূচি ও পুনর্বাসন সেবা অব্যাহত রেখেছে।এই ধরনের উদ্যোগ সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে আগামীতেও অব্যাহত থাকবে।দিবসটি উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে হুইলচেয়ার এবং কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর সহযোগিতায় জেলা প্রশাসক শারিরীক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন ।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর