জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বান্দরবান সদর থানায় আনন্দ উদযাপন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ মার্চ, ২০২১ ১০:৩৯ : অপরাহ্ণ 410 Views

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে বান্দরবান সদর থানায় এক আনন্দ উদযাপন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

৭ মার্চ (রবিবার) বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদস্য মোঃ শফিকুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর