কলাগাছের তন্তু থেকে শাড়িসহ পণ্য তৈরি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৭ ডিসেম্বর, ২০২৩ ৪:৪১ : অপরাহ্ণ 280 Views

বান্দরবানে কলাগাছের তন্তু (আঁশ বা সুতা) দিয়ে শাড়িসহ অন্যান্য পণ্য তৈরির দুই মাসব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।বুধবার (৬ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানটি আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।উজানীপাড়ায় বিসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।বিসিক বান্দরবান এর উপব্যবস্থাপক মো.শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাব সভাপতি মো.আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন,বান্দরবানের পর্যটন শিল্পের মতো কলাগাছের তন্তুর হস্তশিল্পটিও একটি ব্যাপক সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি লাভ করেছে।দিনদিন এর চাহিদাও বেড়েছে।সম্ভাবনাময় এ খাতের উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির জন্য বিসিকের উদ্যোগ প্রশংসনীয়।সুত্রে জানা যায়,দুই মাসব্যাপী এ প্রশিক্ষণে ৫২ জন নারী অংশ নেন।সবাইকে প্রশংসা পত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

প্রসঙ্গত,গেলো ১৯ সেপ্টেম্বর দুইমাস ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।এদিকে স্থানীয় নারীরা উদ্যোক্তারা দারিদ্রতা বিমোচন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য আগামীতেও এমন প্রশিক্ষণমূলক কার্যক্রম আয়োজনের আহবান জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর