শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২ আগস্ট, ২০২৩ ৯:২৫ : অপরাহ্ণ 716 Views

বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন আশ্রয়ন প্রকল্পের আওতায় বান্দরবান সদর উপজেলা এর জামছড়ি ইউনিয়নে নির্মিত মাচাং ঘর ও সেমিপাকা ঘর পরিদর্শন করেছেন।বুধবার (২ আগস্ট) বিকেলে তিনি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।জেলা প্রশাসন বান্দরবান এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।জানা যায়,আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।এরই পরিপ্রেক্ষিতে তিনি তিনি সদর উপজেলার জামছড়ি ইউনিয়নে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার গৃহহীনদের ঘর পরিদর্শনে বের হন জেলা প্রশাসক।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) নার্গিস সুলতানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান সদর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃজাহাঙ্গীর ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য,বান্দরবান সদর উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ৫১ টি ঘর প্রদান করা হবে যার মধ্যে ৪২ টি সেমিপাকা ও ৯টি মাচাং ঘর উদ্বোধন করা হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর