শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৬ নভেম্বর, ২০২৪ ১:২৯ : পূর্বাহ্ণ 323 Views

পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণের বিরুদ্ধে বান্দরবানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা এই অভিযান পরিচালনা করেন।এসময় বান্দরবান পৌর এলাকার বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ,বিতরণ,বাণিজ্যিক উদ্দ্যেশে পরিবহণ ও বিক্রয়ের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ২টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫হাজার টাকা জরিমানা করা হয়।এসময় অভিযানে মের্সাস জাফর ষ্টোর থেকে ১১০কেজি নিষিদ্ধ পলিথিন/পলিপ্রাইলিন শপিং ব্যাগ এবং ওয়ান টাইম কালেকশন ষ্টোর থেকে ৭কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান,১ নভেম্বর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিন/পলিপ্রাইলিন শপিং ব্যাগ বন্ধে অভিযান চলছে এবং এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।তিনি আরো জানান,প্লাস্টিক দূষণ রোধ করে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়তে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধ করতে হবে এবং পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহার করতে সবাইকে সচেতন হতে হবে।এসময় পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর