শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

সুয়ালক কাইচতলীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় :৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:২৮ : অপরাহ্ণ 914 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান সদর উপজেলার ০৪নং সুয়ালক ইউনিয়নের কাইচতলী ০২ নং ওয়ার্ডের এলাকাবাসীদের নিয়ে “অংশিদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প” (পিআরডিবি-৩) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক এক সেমিনার গতকাল সকালে মেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান উক্যনু র্মামা,(পিআরডিবি-৩) এর ইউনিয়ন সমাজকর্মী (ইউডিও) পিপ্রু মার্মা,কাইচতলী তুলাতলী বাজার ও তুলাতলী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃআমিনুল হক,তুলাতলী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান, রফিকুল আলম মৃধা,মোঃআনোয়ার হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চলনা করেন (পিআরডিবি-৩) এর গ্রাম উন্নয়ন কমিটির গ্রাম প্রতিনিধি মোঃ নজির হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুয়ালক ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান ও কাইচতলী ২নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন (মেম্বার)।অনুষ্ঠানে অতিথিরা বলেন,বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি,আমাদের দেশে বর্তমানে বাল্য বিবাহ বন্ধে বিভিন্ন সচেতনামূলক সভা-সেমিনার সেম্পজিয়াম প্রতিনিয়ত করা হচ্ছে,যার ফলে গ্রামের সাধারণ মানুষ পুর্বের চেয়ে কিছুটা সচেতন হয়েছে,এখনো পুরোপুরী ভাবে বাল্য বিবাহ বন্ধ করা যায় নাই, সরকার বাল্য বিবাহ বন্ধে আইন ও কঠোর শাস্তির বিধান করেছে,এই আইনে অনেককে শাস্তি ও জরিমানা বা উভয় দন্ডে দূষি ছাব্বিস্ত করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,এই আইন আরো কঠোর হচ্ছে।আমরা সকলে বাল্য বিবাহ প্রতিরোধে একটু সচেতন হলে তা প্রতিরোধ করা আরো সহজ হবে। আসুন আমরা নিজেরা সচেতন হয়,অন্যদের সচেতন করি।পরে সভাপতি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর