শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবান ডায়াবেটিক সমিতির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :২ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৩ : অপরাহ্ণ 368 Views

বান্দরবান ডায়াবেটিক সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে বান্দরবান ডায়াবেটিক হাসপাতাল ভবনে বান্দরবান ডায়াবেটিক সমিতির আয়োজনে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা.অংচালু,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,ডায়াবেটিক একটি কঠিন এবং মারাত্মক রোগ।এ রোগ সম্পর্কে সবার সচেতন হওয়া উচিত।তিনি আরো বলেন,বান্দরবানের একমাত্র ডায়াবেটিক হাসপাতালটি এতদিন অযত্নে থাকলেও নতুন কমিটির মাধ্যমে তা আবার সতেজ হবে।এসময় তিনি সকলকে হাসপাতালটির উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।উলে­খ্য যে,২০১২ সালে প্রতিষ্ঠিত হয় বান্দরবান ডায়াবেটিক হাসপাতালটি।সর্বশেষ এ ডায়াবেটিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ১৪ জানুয়ারী।এতে ডায়াবেটিক পরিচালনা কমিটির সভাপতি পদে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান নির্বাচিত হন।সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ডায়বেটিক হাসপাতাল চিকিৎসা সেবা কার্যক্রম বাড়াতে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর