বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২১ ৩:২৪ : অপরাহ্ণ 404 Views

“করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টায় বান্দরবান সদরের অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর সভা কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আমাদের জীবন,আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ উপস্থিত ছিলেন বান্দরবান সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।সভায় সভাপতিত্ব করেন অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী।আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাউসের চেয়ারপার্সন মংথুইচিং মারমা।এসময় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী বলেন,বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বান্দরবানে সুনামের সাথে বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড সম্পাদন করে যাচ্ছে।সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘বেগম রোকেয়ার মতো নারীরা প্রতিবাদী ও সংগ্রাম করেছিলেন বলেই আমরা নারীরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি।এসময় জেলা প্রশাসক আরো বলেন,সমাজে নারী নির্যাতনের চিত্রটাকে পাল্টে দিতে হবে।এজন্য মানসিকতার পরিবর্তন খুব জরুরী।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর