শুদ্ধাচার পুরষ্কার পাচ্ছেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৮ জুন, ২০২১ ১০:৫৬ : অপরাহ্ণ 736 Views

এবার শুদ্ধাচার পুরষ্কারের জন্য নির্বাচিত হলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।গত ২০ জুন স্বাক্ষরিত এই পত্রে আরো জানা যায়, শুদ্ধাচার পুরষ্কার নীতিমালা ২০১৭ অনুযায়ী ২০২০-২০২১ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তিন ক্যাটাগরি ধীনস্ত দপ্তর/সংস্থা প্রধান,মন্ত্রণালয়ের গ্রেড ১ হতে গ্রেড ১০ এবং গ্রেড ১১ হতে গ্রেড ২০ কর্মচারী গণের প্রত্যেক ক্যাটাগরি হতে ১ জন করে মোট ৩জন সরকারী কর্মচারীকে পুরষ্কারের জন্য বাছায় করা হয়েছে।আওতাধীন সংস্থার প্রধান হিসাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা,গ্রেড ১ থেকে ১০ এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (ব্যক্তিগত কর্মকর্তা) মোহাম্মদ মোস্তাক আহম্মদ শাকিল।গ্রেড ১১ থেকে ২০ এর মধ্যে থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো: আব্দুল্লাহ আল মামুন শুদ্ধাচার পুরষ্কারের জন্য নির্বাচিত হয়।এর অংশ হিসাবে তারা ১টি সনদ ও একমাসের মূল বেতনের সম পরিমান বেতন প্রাপ্ত হবেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর