জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টঃ পর্দা উঠছে কাল


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২৫ ২:১৬ : অপরাহ্ণ 145 Views

বান্দরবানে শুরু হতে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ যার পর্দা উঠছে ৯ডিসেম্বর রোজ মঙ্গলবার।সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এসব তথ্য জানান।তিনি জানান, আগামীকাল ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার থেকে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে জেলা স্টেডিয়ামে শুরু হবে বান্দরবান জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং।এবারের টুর্নামেন্টে বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট ৮টি দল অংশ নেবে।আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বিজয়ী দলকে দেওয়া হবে গোল্ডকাপ ট্রফি এবং অংশগ্রহণকারী সব দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে আগামীতে আরও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।এতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা মুহা.আবুল মুনসুর,সদস্য আবুল কালাম আজাদ,সদস্য উবাথোয়াই মার্মা,জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলা পরিষদের কর্মকর্তারা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর