জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবলঃ সেমিফাইনাল নিশ্চিত করলো থানচি ও লামা উপজেলা


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় :১০ ডিসেম্বর, ২০২৫ ৮:৫১ : অপরাহ্ণ 177 Views

গতকাল (৯ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হওয়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৫ এর দ্বিতীয় দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ ডিসেম্বর) সকালে রোয়াংছড়ি উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করার মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লামা উপজেলা ফুটবল দল।একই দিন বিকেলে রুমা উপজেলা কে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে থানচি উপজেলা দল।বিকেলে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ পুুরষ্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।এসময় জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা,জেলা পরিষদ সদস্য মো.নাছির উদ্দিন,সদস্য সাইফুল ইসলাম রিমন, মং এচিং চাক,জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।থানচি ফুটবল দলের অধিনায়ক অংথোয়াইচিং মারমা অং দিনের দ্বিতীয় খেলাটি তে অসাধারন নৈপুন্য প্রদর্শন করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।ধারা বর্ননায় ছিলেন সাবেক ফুটবলার মাহফুজুর রশিদ বাচ্চু।এর আগে উদ্বোধনী খেলায় বান্দরবান সদর উপজেলা কে ২-০ গোলে পরাজিত করে সেমি নিশ্চিত করেছে বান্দরবান পৌরসভা দল।জেলা পরিষদ সুত্রে জানা যায়,টুর্ণামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা আর বান্দরবান পৌরসভা ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।আগামী ১৪ ডিসেম্বর টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলকে আকর্ষণীয় পুরস্কার এবং চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে গোল্ডকাপ ট্রফি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর