শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

লে. কর্নেল হলেন চার নারী মেজর


নিউজ ডেস্ক প্রকাশের সময় :২৪ জানুয়ারি, ২০১৯ ৫:৫১ : অপরাহ্ণ 767 Views

বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী মেজর পদোন্নতি পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পদে। এরা হলেন মেজর সানজিদা হোসেন, আর্টিলারি; মেজর সৈয়দা নাজিয়া রায়হান, আর্টিলারি; মেজর ফারহানা আফরীন, আর্টিলারি ও মেজর সারাহ্ আমির, ইঞ্জিনিয়ার্স।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সেনাবাহিনী সদরদপ্তরে বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ পদোন্নতিপ্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদী কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসাররা ইতোমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর হতে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সের নারী অফিসারদের লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর