রেইচা সেনা ক্যাম্পের তল্লাশিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৫ ১:০৮ : পূর্বাহ্ণ 200 Views

বান্দরবান সদরের রেইচা সেনা চেক পোস্ট এ নিয়মিত গাড়ি তল্লাশি এবং গোপন তথ্যের ভিত্তিতে ১৭ লিটার দেশীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেইচা ক্যাম্প এর সেনা সদস্যরা।বান্দরবান সেনা জোন এক প্রেসবিজ্ঞপ্তি তে বিষয়টি নিশ্চিত করেছে।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে রেইচা আর্মি ক্যাম্প,বান্দরবান সেনা জন এর সদস্যরা একটি মাহিন্দ্র গাড়ি তল্লাশি করতে গিয়ে গাড়ির ভেতর থেকে ১৭ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করে।এসময় মদ বহনের দায়ে মো.মনির হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাশেম পাড়ার বাসিন্দা।রেইচা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে রাখা দেশীয় মদ উদ্ধার করা হয়।আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মদসহ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।মাদক নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।মাদকমুক্ত সমাজ গঠনে সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর