শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

ভয়াবহ বন্যায় বান্দরবান জেলাজুড়ে সেনাবহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২৩ ৫:২৫ : অপরাহ্ণ 922 Views

বান্দরবানে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছে বান্দরবান সেনা জোন।এরই মধ্যে বন্যা কবলিত উপজেলা আলীকদম,লামা,রুমা,নাইক্ষ্যংছড়ি,থানচি সহ সকল উপজেলায় সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বন্যার্তদের সেবায় খাদ্য সরবরাহ,নিরাপদ পানি ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।গত বুধবার (৯ই আগস্ট) বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বন্যা কবলিত অসহায় জনসাধারণকে চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা কালে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর বর্তমান কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন বান্দরবান জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.এম এম নয়ন সালাউদ্দিন,বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাশ,প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক সহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এসময় তিনি সাংবাদিকদের বলেন বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের অনুরোধক্রমে সেনাবাহিনী বন্যার্থদের সেবায় মানবিক কার্যক্রম পরিচালনা করছে।তিনি বলেন বান্দরবান সেনা রিজিয়নের প্রত্যেকটা জোনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্বয় করে বন্যা কবলিত জনসাধারণের চুকিৎসা সহায়তা নিশ্চিতে ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন বন্যার্থদের উদ্ধারে সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করছে,নিরপদ পানি,খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে জেলা সদর সহ প্রতিটি উপজেলায়।প্রবল বৃষ্টিপাতের কারনে মোবাইল নেটওয়ার্ক কাজ না করার কারনে উদ্ধার কার্যক্রমের সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসন কে ১০ টি ওয়াকিটকি সেট প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।উল্লেখ্য বান্দরবান জেলা প্রশাসন মোট ২৬৫টি আশ্রয় কেন্দ্র।৪৩ টি মেডিক্যাল টিম ছাড়াও,সেনাবাহিনীর পক্ষ হতে ৫ টি মেডিক্যাল টিম বন্যার্তদের মানবিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর