শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

বান্দরবান সেনা জোনের উদ্যোগঃ বান্দরবানের প্রধান প্রবেশ পথে ডিজইনফেক্টিং স্প্রেয়ার মেশিন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২০ ৪:২৪ : অপরাহ্ণ 1094 Views

বান্দরবানে করোনা সংক্রামক প্রতিরোধে অটোমেটিক গাড়ি ডিজইনফেক্টিং (জীবাণু মুক্তকরন) স্প্রেয়ার বসানো হয়েছে।বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান-কেরানিহাট সড়কের রেইচা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে এই অটোমেটিক গাড়ি জীবাণু মুক্তকরন স্প্রেয়ার বসানো হয়।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই অটোমেটিক গাড়ি জীবাণু মুক্তকরন স্প্রেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বান্দরবান সেনা জোন কমান্ডার লে.কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি পিএসসি),৬৯ ব্রিগেডের জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন (পিএসসি),জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনা জোনের তথ্যমতে,বান্দরবান ২৬ বীর জোনের আওতাধীন রেইচা আর্মি ক্যাম্পের চেক পোষ্টে করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধে ২৬ বীরের তত্বাবধানে ও ১৪৩ ফিল্ড ওয়ার্কসপের কারিগরি সহযোগীতায় এই অটোমেটিক গাড়ি ডিজইনফেক্টিং (জীবাণু মুক্তকরন) স্প্রেয়ার বসানো হয়েছে,আর এই সড়কে চলাচলরত সকল যানবাহনকে জীবাণু মুক্তকরতে এই স্প্রেয়ার কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর