ক্রিসমাস উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়ন এর আর্থিক অনুদান বিতরন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২৪ ৬:২৩ : অপরাহ্ণ 306 Views

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব “ক্রিসমাস” কে সামনে রেখে খ্রিস্টান পল্লীতে উপহার হিসেবে আর্থিক সহায়তা হস্তান্তর করেছে বান্দরবান সেনা রিজিয়ন।

সোমবার (২৩ ডিসেম্বর) সদর সেনা জোন শেড এ ক্রীসমাস উপলক্ষ্যে আর্থিক এই উপহার প্রদান করা হয়।রিজিয়ন এর পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক চার্চ এবং জনসাধারন এর মাঝে তিন লক্ষ টাকা প্রদান কর হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়ন এর জিএসও-২ মেজর শায়েখ উজ জামান উপস্থিত হয়ে আর্থিক অনুদান হস্তান্তর করেন।এসময় মেজর শায়েখ উজ জামান বলেন,বড়দিন উৎসবের দিনে বিভিন্ন চার্চ গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে।পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

তিনি এসময় অতীতের ন্যায় আগামীতেও সকল সম্প্রদায়ের পাশে থাকবে বান্দরবান সেনারিজিয়ন এমন প্রত্যয় ব্যাক্ত করেন।অনুষ্ঠানে সেনা রিজিয়ন এর জিএসও-ক্যাপ্টেন ইসতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর