শিরোনাম: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান ৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার ও দেড় শতাধিক চশমা বিতরন এনসিপি কতৃক অনিয়ম দেখলেই ফোন করার আহবান জানালেন জেলা আহবায়ক মংসা প্রু দেশে ফিরেই এভার কেয়ার হাসপাতালে ছুটে গেলেন ডা.জোবাইদা রহমান অবৈধ ইটভাটায় লামা উপজেলা প্রশাসনের অভিযান পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় প্রার্থনা সভা জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন বান্দরবানে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম বর্ষপূর্তি উদযাপিত

সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১২ এপ্রিল, ২০২৫ ৬:০৪ : অপরাহ্ণ 521 Views

আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য,সেনাবাহিনীর সদস্যদের চাকর-বাকর বলা ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মো.আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মো.আলম,সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন,নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সভাপতি শামসুল হক শামু,সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান বলে,আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন,শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত।সুতরাং ক্যান্টনমেন্ট দখল এর মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্ল্যেখ্য,গত ২৪ মার্চ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেনাবাহিনীর সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে চাকর-বাকর সম্বোধন করেন এবং ক্যান্টনমেন্ট দখল করার হুমকি প্রদান করেন,যা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর